তুমি আমার নিকট একসময়, একদিন অনেকগুলো কবিতা চেয়েছিলে; সেদিন তখন আমি কবিতা লিখতাম না। আমি তো প্রফেশনাল কবি নয়, তোমার আশ্বাসে শুরূ ‘আজ কবিতার কবি হয়।।
রাতের নির্জনতা যখন ‘একরাশ চাঁদনী, এসেছিল তোমাদের পূর্বকার মেহগনী বাগানে; তখন আমি কবিতা নিয়ে অপেক্ষায় ছিলাম, কখন মিলব দু‘জনে। রাত কেটে দিনের রবি যখন, এল তোমার বাড়ীর পাশে; তখনও তুমি এলে না; জানি না, তখন তোমার কি ছিল মনে।।
আমার কষ্টের লিখা কবিতা হল না প্রকাশ। আমার অধৈর্যজীবনে রয়ে গেল বৃষ্টি, হয়ে গেল আকাশ।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।