প্রহসন

ক্ষুধা (সেপ্টেম্বর ২০১১)

রনীল
  • ১০৬
  • 0
  • ২৫৭
রাজা বলিলেন- বুঝেছো ঊপেণ? নদীতে হইবে সেতু
বর্ষার জল- দু’পার সচল, মুঠিতে পুরিবো ঋতু

কহিলাম আমি- হে মহারাজ, এ নদী মৃতপ্রায়
নিদাঘে হেথায় গোকুল চড়ে, বরষাতে বাস যায়

রোষিত নয়ন- রাজা খচে বোম, ছুড়িয়া মারিল ঘড়া
কোষাগার ধন- ফাকা ঠনঠন, নিয়ে আয় টাকা... ভরা

সেতুর তরে নদী কাটিলাম, নদীর তরে ঘর
ঘর ছেড়ে শেষে পথে নামিলাম, করিলে মাগো পর!

নেতারা খায় ভাগ করিয়া, পাতিরা চেটেপুটে
অভাগার-ই কেবল অশুভ লগ্ন, খুদকুঁড়ো সব জোটে

উদরে আগুন- নেতারে শুধাই, ক্ষুধায় পুড়িছে প্রান
বিজ্ঞ নেতা প্রহসন করিয়া... বলিল- কম খান।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Didarul Islam ভাল লাগল।
মোঃ শামছুল আরেফিন কি বলবো আর! গল্পের মত কবিতাও খুব ভাল লিখেন আপনি। প্রতিকী কবিতাটি কিছু সত্যের হাতছানি পেলাম। প্রিয়তে যোগ করতেই হল।
ভালো লাগেনি ২৯ সেপ্টেম্বর, ২০১১
রনীল ওবায়দুল হক ভাই- গল্প কবিতার শুরু থেকে আপনার সহায়তা পেয়ে এসেছি... লেখায় আপনার মন্তব্য দেখে অনেক ভালো লাগল... ভালো থাকবেন, শুভ কামনা...
সুমননাহার (সুমি ) লিখার চন্দ সুন্দর সারি গুলো o valo laglo.
ইয়াসির আরাফাত অসাধারন। অনেক শুভ কামনা।
মিজানুর রহমান রানা চির হাসিখুশি ভাই, রনীল! তো সুন্দর কবিতা কে লিখতে বলছে হে? তোমার হাসিটা কি এখনও অম্লান? আবার দেখা হলে ওই হাসিটা ক্লিক করে নিয়ে আসবো হা হা হা। ভালো থেকো, শুভ কামনা।
রনীল ধন্যবাদ মুকুল ভাই... নীলকণ্ঠ অরণী ই হবে মনে হচ্ছে... :-)
রনীল পান্না ভাই- আপনি তো জানেন ই আপনার এই ছোট ভাইটি একটু অস্থির প্রকৃতির... :-) :P
মনির মুকুল সম্ভবত “নীলকণ্ঠ অরুণী” হবে।
রনীল রাহেলা চৌধুরী- আপনাকে জানাচ্ছি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।

০৪ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী