শব্দ সব বেতিক্রমতা

বর্ষা (আগষ্ট ২০১১)

Borhan -Ud- Dbin N/A
  • ১৬
  • 0
  • ৬৩
বরিষায় ঝরিছ বিতৃষ্ণা নয়নে,
পাখিসব ঘরের কুন্ডুলিতে নির্বাক
যদি রচিত হয় প্রসব বেদনা,
বরিষায় ঝরিছ মৃদু-উষ্ণ বদনে
পাতা সব নীরব দুরন্ত বাদলে
যদি গর্ভে কানন সুর আসে,
নদীদের সীমানায় স্রোতের ব্যকুলতা
ফুলে-ফেঁপে উঠা রুটির মতো যেনো
যদি বহে আসে একটি মুক্তো কণা,
নিরবধি প্রশ্রয়-আশ্রয়ে মানুষ যেজন
করিছে বিশাল আবাদ
সু-স্বর্গ ফলনে মধুর অবমিশ্রন আর
রক্ত নেশায় বাঁধনের তীব্রতা--।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য N/A চতুর্থ লাইনে এসে মনে হলো প্রথম লাইনের "বিতৃষ্ণা" বিতৃষ্ণ হবে। আর "ঘরের কুন্ডুলি" উপমাটা কেমন যেন লাগছে। বাকিটা ভাললাগার---
খোরশেদুল আলম কঠিন কঠিন মনেহল।
তৌহিদ উল্লাহ শাকিল N/A ভালো কবিতা তবে বানানে কিছু সমসসা রয়ে গেছে . আশা করি আগামীতে এই বেপার খেয়াল রাখবেন .
মৌমিতা ইসলাম সু-স্বর্গ ফলনে মধুর অবমিশ্রন আর রক্ত নেশায় বাঁধনের তীব্রতা--। ভালো হয়েছে।
কৃষ্ণ কুমার গুপ্ত সু-স্বর্গ ফলনে মধুর অবমিশ্রন আর রক্ত নেশায় বাঁধনের তীব্রতা--। অনেক সুন্দর ....ভোট দিয়েছি
খন্দকার নাহিদ হোসেন কবিতা ভালোই লাগলো। আর বানানের ব্যাখ্যা তো কবি নিজেই দিয়ে দিলো।

০৪ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী