যৌবন

আমাদের তারুণ্য (সেপ্টেম্বর ২০১৬)

জুনায়েদ বি রাহমান
  • ৫২৩
এখনি সময়-
কাঁটাভরা কালো পথ মাড়িয়ে
স্মৃতির সীমারেখা ছাড়িয়ে;
দুঃসহ পারাবার পাড়ি দিয়ে
স্বপ্ন তরী নিয়ে, সম্মুখে এগিয়ে যাবার।
এখনি সময়-
দৃঢ় চিত্তে নিরবে নিভৃতে
ক্ষতবিক্ষত, মৃত স্বপ্নদের সমাধিস্থ করে স্বপ্নডালায় নতুন স্বপ্ন সাজাবার।
এখনি সময় স্বপ্ন দেখার,
এখনি সময় স্বপ্ন দেখাবার।
এখনি সময় এগিয়ে যাবার,
এখনি সময় এগিয়ে নেওয়ার।
হে তরুণ,
দুচোখে স্বপ্ন এঁকে
এগিয়ে যাও- সম্মুখে...
স্বপ্নিল আগামীর সন্ধানে।
এ সময় স্বপ্ন দেখার,
এ সময় এগিয়ে যাবার।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) এ সময় স্বপ্ন দেখার, এ সময় এগিয়ে যাবার।----খুব সুন্দর লেখা । কবিতার ভাব এমনি হয়া উচিত ।চমৎকার ।
Rashed Chowdhury সু স্বপ্ন সবার মাঝে ছড়িয়ে পড়ুক তাহাতে যার দোষ আছে সে কাটিয়ে উঠুক ..........দারুন লিখেছেন ,ভালো লেগেছে শুভ কামনা ....আর আমার পাতায় আমন্ত্রণ রইলো।

২৪ অক্টোবর - ২০১৪ গল্প/কবিতা: ২০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী