জগত সংসারে আছে ভয়, ঝেটে তাড়াও, ভালো হয় । লক্ষ্য হবে সোনার হরিণ, ধরব হাতে এসো নবীন । সামনে আছে বিশাল সাগর, গর্জনে তার ভাংছে নগর । সে-ই নগর রক্ষে শক্ত বাঁধে, ভয় কিসের আর কঠিন ফাঁদে । সঠিক পথে দেব পাড়ি, বুদ্ধি হবে অশ্রধারি । থাকবেনা বাঁধা আর, সাত সাগর দেব পার । আনব মুঠোয় সোনার হরিণ, সফল হব সকল নবীন । আঁধার কেটে হবে ভোর, ভাঙ্গলে ঘুম কাটবে ঘোর ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সেলিনা ইসলাম N/A
কবিতায় ভয়-এর চেয়ে সাহস বা ভয়কে জয় করার অনুপ্রেরণা বেশী প্রকাশ পেয়েছে! চমৎকার কবিতা হয়েছে তবে বিষয়ের গভীরতায় মনযোগী হবার পরামর্শ রইল। সতত শুভকামনা।
ঠিক ধরেছেন আপু । আসলে আমি আমার লেখায় চেস্টা করি অনুপ্রেরনা দিতে এবং বাস্তবতা তুলে ধরতে । বিশেষ করে যেটা আমার কাছে ভালো মনে হয় তা ছন্দে ছন্দে প্রকাশ করে পাঠকের কাছে একটা মেসেজ দেয়া ছাড়া আর কিছুই নয় । অনেক ধন্যবাদ আপু ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।