অপেক্ষা

নববর্ষ (ডিসেম্বর ২০১৪)

আল মামুন খান
  • ২৬৮
আজকাল অনেক কিছুই মনে রাখতে পারি না
আবার ভুলতে চাই যে সব অসহ্য মুহুর্তগুলো! সেগুলো থেকে থেকে মনে পড়ে।
একজন আমাকে কদম দিতে চেয়েছিল!
বলেছি, শুধু কদমে কি হবে আমার? আমি যে
কদম প্রদানকারিনীকে চাই!
স্মিত হেসে, 'আচ্ছা অপেক্ষা কর- নতুন বছর আসুক
জানো তো অপেক্ষার ফল মধুর হয়'।

মধুমাস কি চলে গেছে?
নতুন বছরের অপেক্ষায় রয়েছি। কেউ একজন
বৃষ্টিতে ভিজে ভিজে লেপ্টানো বসনে এসে
আমাকে একটি কদম দেবে বলেছিল।

আজকাল অনেক কিছুই মনে রাখতে পারি না যে।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাম্মদ সানাউল্লাহ্ সুন্দর কবিতা দিয়ে নববর্ষকে বরণের দারুন প্রয়াস ! খুব ভাল লাগল । নব বর্ষের শুভেচ্ছা রইল ।
মালিহা তাসনীম যে কদম দিবে সে মনে রাখলেই হল কবি! সুন্দর লাগল কবিতাটী।

২৫ সেপ্টেম্বর - ২০১৪ গল্প/কবিতা: ৩০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬