বর্ষার আবির্ভাব

বর্ষা (আগষ্ট ২০১১)

parul akter
  • ১১
  • 0
  • ৩৫৪
ঘন কালো মেঘের চাঁদরে
পৃথিবী ঢেকেছে আজ আধাঁরে,
মেঘের গর্জনের সুরে সুরে
বর্ষার আগমন ঘটেছে এই ভুবন জুড়ে.

ঝিরি ঝিরি বাতাসের জোরে
ধূলিমাখা পথের ধূলি যাচ্ছে উড়ে,
পল্লীর কৃষাণেরা ছুটিতেছে আপন ঘরে
আকাশের বুক থেকে অঝোরে বৃষ্টি ঝরবে বলে.

জলে জলে সিক্ত আজি চারিপাশ
কাদাঁয় কাদাঁয় ভরে গেছে মাঠ,
ধরনীর তরে ঘটল আজ বর্ষার আবির্ভাব
তাইতো প্রকৃতি খুজে ফেল এক নবরূপ সাজ.
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Rajib Ferdous আরো ভাল করার জন্য চাই চর্চা আর চর্চা ।
তৌহিদ উল্লাহ শাকিল N/A সুন্দর ভাবে একেগেছেন বর্ষার আগমন বার্তা . শুভকামনা রইলো .
M.A.HALIM অসাধারণ আপনার ছন্দ জ্ঞান। পাঠক কম দেখে হতাশ হলাম। যাক লিখে যান শুভ কামনা রইলো।
খন্দকার নাহিদ হোসেন কবিতা ভালোই লাগলো। তবে কবিতা আর একটু জীবন্ত চাই।
parul akter আপনাদের ভালো লাগাতে আমার ভালো লাগা -- চেস্ত্তা করব আরো ভালো করার
অবিবেচক দেবনাথ ভালো লাগল, তবে কিছু-কিছু জায়গায় ছন্দ কিটে যাচ্ছে।

০৪ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী