অনাবৃত জীবনের ছায়াপথ ঘেঁষে তমিস্রার কুহকে ঢাকা দীর্ঘ রজনী পার হয়ে এসে, হতাশার শিলাস্তরে বিক্ষুব্ধ মন দূরাগত আলোর মায়ায় বিবর্ণ কষ্টের পলি আস্তরণ |
কালের তীর ধরে ছুটে চলা জীবনের তরী সে কোন মায়াবী আবেশে ঘিরে রাখে উদ্ভ্রান্ত সময়. কাছে এসেও ফিরে যায় আরক্তিম মুখোশে স্বপ্নপরী বিভুক্ষ করতলে আছড়ে পড়ে নিরুক্ত অবক্ষয় |
তবুও দিনের মোহন মেলায় এক উষ্ণ আলো চোখের তারায় জ্বালে অর্জনের মহাকাব্যিক দ্যুতি অন্তরের সুষুপ্ত উদ্ভাসে সে কোন বিদ্যুত চমকালো আদিগন্ত মহাকাশে কখন অলক্ষ্যে ঘটে নক্ষত্রচ্যুতি |
ভগ্ন শিলাস্তরে জেগে থাকা ছোট্ট এক কুঁড়ির ভালবাসা লক্ষ্যহীন শ্রান্ত মনে জাগায় প্রত্যয়, নতুন জীবনের আশা |
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।