যে দিগন্তে রাসিক থাকেন সেই দিগন্তে যাব চলে, পথের যত ঝঞ্জাল আছে একে একে সকল দলে। বাঁধায় পূর্ণ হোক হিমালয় পায়ের ঘষায় করব তো ক্ষয় লব্ধ করতে দূর্লব সে জয়, উষ্ণতায় হিম দিব গলে।
পৌঁছব যখন সেথায় গিয়ে দেখব বন্ধুর সুন্দর চরণ, প্রেম নিবেদন করে ততে প্রেমস্পদে নিব স্মরণ।।
অবহেলে ভুলো না গো ভুলো না এই অধমেরে, বিফল হবে সকল আমার যদি তুমি যাও গো ছেড়ে। চোখের জল তো ঝরে অঝর অর্ণব মাঝেও তৃষ্ণায় কাতর ঝরা পাতা হয়ে ঝরি নিম্ন মুখে দ্রুত তেড়ে।
এই নিবেদন তোমার তরে হৃদপিণ্ডতে একটি স্পন্দন, ঐ দিগন্তে আপন করো এই দিগন্তে করি ক্রন্দন।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।