খুশির বীণ

ঈদ (আগষ্ট ২০১৩)

কবির সিদ্দিকী
  • 0
  • 0
  • ২৪২
নীল আকাশে চাঁদ উঠেছে
কালকে খুশির ঈদ
সেই খুশিতে খোকন সোনার
চোখ ছেড়েছে নিদ।

নতুন জামা জুতো পরে
ঈদ গাহেতে যাবে
মজা করে হরেক রকম
ফিরনী পায়েস খাবে।

সারা বছর থাকতো যদি
এমন খুশির দিন
খোকার মত সবার মনে
বাজত খুশির বীণ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

০৪ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ২০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "বিশালতা”
কবিতার বিষয় "বিশালতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুন,২০২৬