প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
ইচ্ছে জাগে
ইচ্ছা (জুলাই ২০১৩)
কবির সিদ্দিকী
৭
২
২
আমার ভীষণ ইচ্ছে জাগে
নীল আকাশে যেতে
প্রজাপতি হয়ে থাকি
ফুলের গন্ধে মেতে।
ইচ্ছে জাগে পাখি হয়ে
সারা ভুবন ঘুরতে
মেঘের বাড়ি পাড়ি দিয়ে
চাঁদের দেশে উড়তে।
ইচ্ছে জাগে হতে আমার
সাগর জলের প্রাণী
পাতালপুরী গিয়ে সেথায়
মুক্তো খুঁজে আনি।
ইচ্ছে জাগে নদীর ঢেউয়ে
ডিঙি নৌকায় ভাসতে
নতুন করে জন্ম নিয়ে
ফিরে ফিরে আসতে।
ইচ্ছে জাগে শিল্পী হয়ে
আঁকতে দেশের ছবি
গান কবিতার কাব্য লিখে
হয়ে যেতে কবি।
হাজার রকম ইচ্ছে আমি
মনের মাঝে পুষি
ইচ্ছেগুলো পূরণ হলে
মনটা হতো খুশি।
২
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
পাঁচ হাজার
সুন্দর ইচ্ছে ছড়া, ভাল লাগল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ জুলাই, ২০১৩
তাপসকিরণ রায়
ছন্দবদ্ধ ইচ্ছের রূপগুলি সুন্দর ভাবে আপনার কবিতায় ফুটে উঠেছে।ধন্যবাদ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২১ জুলাই, ২০১৩
তানি হক
ছন্দের তালে দারুন কিছু ইচ্ছের সমাহার ... খুব ভালো লাগলো ...ধন্যবাদ আপনাকে
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ জুলাই, ২০১৩
তানি হক
ভোট বন্ধ কেন ভাইয়া ? এত সুন্দর কবিতায় ভোট না দিতে পেরে ... মন খারাপ হল :(
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ জুলাই, ২০১৩
অবিবেচক দেবনাথ
ইচ্ছেগুলোর সুন্দর ছন্দবদ্ধ প্রকাশ....দারুন
ভালো লেগেছে
ভালো লাগেনি
১২ জুলাই, ২০১৩
কবির সিদ্দিকী
অবিবেচক এর বিবেচনায় আমি মুগ্ধ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ জুলাই, ২০১৩
মিলন বনিক
সুন্দর ইচ্ছে গুলো সফল হোক...শুভ কামনা....
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ জুলাই, ২০১৩
কবির সিদ্দিকী
apnar jonno শুভ কামনা....
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ জুলাই, ২০১৩
আলমগীর মুহাম্মদ সিরাজ
আপনার ইচ্ছেগুলো দারুন! ছন্দও দারুন হয়েছে! অনেক ভালো লাগলো!
ভালো লেগেছে
ভালো লাগেনি
৯ জুলাই, ২০১৩
কবির সিদ্দিকী
Thank you আলমগীর মুহাম্মদ সিরাজ bhai
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ জুলাই, ২০১৩
F.I. JEWEL N/A
# শেষের ৪ লাইন অনেক সুন্দর । বেশ ভাল একটি কবিতা ।।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১০ ঘণ্টা আগে
কবির সিদ্দিকী
Juwel bhai manny many thanks for your nice comment.
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ জুলাই, ২০১৩
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
০৪ ফেব্রুয়ারী - ২০১১
গল্প/কবিতা: ২০ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী