বৃষ্টি

বৃষ্টি ও প্রেম (অক্টোবর ২০২২)

মাসুম পান্থ
  • 0
  • ৩৩৭
বৃষ্টি পড়ে টাপুর টুপুর,
নদীর জলে বাজে নুপুর।
ঘুঘুর ছানা খাচ্ছে আজ,
মাছরাঙ্গাদের শব্দ দুপুর।

কাঁঠাল পাতার ঝরা জলে,
প্রেমানন্দে নাচে ময়ূর।
হাঁসের ছানার ঢুবাঢুবি,
জলতরঙ্গে হাসে পুকুর।

তোমার প্রেমে গাঁথা মালা,
কদম ফুলে মিলন মেলা।
রংধনুকে সঙ্গে নিয়ে,
কাটালে আজ সারা বেলা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Dipok Kumar Bhadra তোমার প্রেমে গাঁথা মালা, কদম ফুলে মিলন মেলা।-অসাধারণ
মোঃ মাইদুল সরকার দারুন ছন্দময়।
ধন্যবাদ প্রিয়

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

বৃষ্টি এবং প্রকৃতির প্রেমের সাথে তুলনার চিত্র তুলে ধরেছেন কবি

১৭ আগষ্ট - ২০১৪ গল্প/কবিতা: ৩৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“জুলাই ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জুলাই, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী