বৈদ্যুতিন

ঋণ (জুলাই ২০১৭)

অম্লান লাহিড়ী
  • ২৩১
ই মেইলের কাছে বেড়েই চলেছে ঋণ।
যে কোনও আপাত দুর্লঙ্ঘ
নদী করে দেবে পারাপার।

এই শহরের সামান্য দূর যেতেও
পেরোতে হয়
নদনদী, খালবিল আর ডোবা,
খোলা ম্যানহোলে ফাঁদ পাতা ঘুর্ণী,
লুকিয়ে থাকা রাঘববোয়ালের দঙ্গল।

নদীর দুপারেই থাকা হয় বেশীক্ষণ
নৌকাডুবির ভয় লেগেই থাকে।
ই-মেইল ই তোমার রঙ পৌঁছে দেয়
আমার তুলির সম্মুখে,
আমার বাগানের বুনো আকন্দ
তোমার মহাদেবের চরণে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী ডিজিটাল বিজ্ঞানের কাছে এই কবিতা তেমন গ্রহণযোগ্য হয় না, কিন্তু অতীতকে স্মরণ করলে বেশ গুরুত্বপূর্ণ। অনেক শুভকামনা ও ভোট রইলো।

১৬ আগষ্ট - ২০১৪ গল্প/কবিতা: ৪০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী