কবিতায় বছর বরণ

নববর্ষ (ডিসেম্বর ২০১৪)

রবিন রহমান
  • 0
  • ১৩৭
মানব সৃষ্ট সময় চক্রের নাম বছর
খ্রিস্টের জন্ম লগ্ন থেকে খ্রিস্টাব্দ শুরু
দেখতে দেখতে দু হাজার চৌদ্দ বছর গেছে
চক্রে যুগে যুগে কতো ইতিহাসের দাগ
মানবের কত ইতহাস পেরিয়ে আমরা
নতুন আরো কতো বছরের নাম এসেছে
এসেছে কৃষ্টি কালচার, কলমের গাছের মত
কতো গ্রফটিং সোনালি রুপালি আঁধারি সময়
আমিও এসেছি ধরনিতে, মানুষের মাঝে
শৈশব থেকে কৌশর পেরিয়ে যৌবন
জানা নাই পৃথিবীর কোন জীবন ধাপ আসছে
শৌশব তো পেরিয়েছে অনেক আগে
কৌশরো গেছে, এখন কি নতুন বছর যৌবনের বার্তা আনছে
না যৌবন পেরিয়ে জীবনের সব উপার্জন নিয়ে
প্রচুর্যের বৃদ্ধতাতে পা দিচ্ছে, বরফ গলা হিমালয়ের মতো
শুধু গলতে গলতে জীবনের শেষ নি:শ্বাস ফেলবার জন্য।
তবুও আমার যৌবনে তোমাকে ফুলের মালা
এসো নতুন বছর, স্বাগতম তোমাকে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাম্মদ সানাউল্লাহ্ সুন্দর কবিতা দিয়ে নববর্ষকে বরণের দারুন প্রয়াস ! খুব ভাল লাগল । নব বর্ষের শুভেচ্ছা রইল ।

১৩ আগষ্ট - ২০১৪ গল্প/কবিতা: ১৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬