--কই যাবেন আপা ? - জাহান্নামে ! হতবাক বাস কনট্রাকটর মনোযোগী হয় অন্য যাত্রীদের ভাড়া উত্তোলনে।কপট রাগে থমথমে মুখে জানলার বাইরে তাকায় জিতু ।মন-মেজাজ-শরীর কোনটাই ভালো নেই ওর।রোদ চশমাটা কপাল-উপর প্রথম চুল গোছায় চেপে বসানো।ট্রাভেল ট্রলীটা বাসের ভেতর বাক্স এ রাখা।পরনে জিন্স,টি-শার্ট উস্ক খুস্ক চুল,দু'কানে দু'টো চিকন তার ঝোলানো যার শেষ প্রান্ত মোবাইল ফোনের ছিদ্র পথে ঢোকানো। বাসের একটানা দুলুনিতে আধোঘুমে চোখ বুঁজে আসছিল তার। গভীর ঘুমে তলিয়ে গেল সে।ভয়ঙ্কর সুন্দর একটা স্বপ্ন দেখছিল দুঃসাহসিক অভিযানের। বাস চলছিল পাহাড় চেরা রাস্তা বেয়ে। বিপরীত দিক থেকে ছুটে আসা একটি ব্যক্তিগত গাড়িকে জায়গা দিতে গিয়ে প্রচন্ড ঝাকুনি খেল বাসটা। ঘুম ভেঙ্গে গেল তার। মনটা ভালো হয়ে গেল হঠাত। খুশিতে নাচতে ইচ্ছে করছে যেন। হাসিমুখে কথা বলছিল পাশে বসা ভদ্রমহিলার সাথে। পরিস্থিতি শান্ত দেখে আবার আসল কনট্রাকটর। -আপা, যাবেন কোথায়? -এখানেই নামিয়ে দেন। -ম্যাডাম, এটা তো বাস স্ট্যান্ড নয়। তাছাড়া চারপাশে অন্তত ৪০/৫০ কিলোমিটারের মধ্যে কোনো মানুষজন পাবেন না। -ড্রাইভার! বাস থামান! ( প্রায় চেঁচিয়ে উঠলো মেয়েটা) -মামা, বাস থামাবেন? নাকি আমি জানলা দিয়ে লাফ দেব! অগত্যা বাস থামাতে বাধ্য হলো ড্রাইভার। -ভাড়া কত হলো? -আপা, ভাড়া লাগবেনা আপনার! -ঠিক আছে, বাক্স থেকে আমার ট্রলিটা বের করে দাও। ট্রলি হাতে একা দাঁড়িয়ে আছে জিতু।সেদিকটায় তাকিয়ে রইলো সে বাসটা অদৃশ্য হওয়া পর্যন্ত .....( মাফ করবেন! সময় স্বল্পতায় গল্পের মূল কাহিনীটাই উহ্য থেকে গেল...)
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।