তোমার তরে

দিগন্ত (মার্চ ২০১৫)

Ishaque Javed
  • ১৩
  • 0
  • ১২৭
এলোমেলো কবিতার মাঝখান দিয়ে বয়ে যাওয়া নদীটার ধারে,
আমি আজ দাঁড়িয়ে;
কল্পনার তিক্ত আঘাতে ক্ষতবিক্ষত হতে থাকা,
নদীর বুকের উপর বালুকা রাসিরা ভেসে চলে।
তোমার জন্য দাঁড়িয়ে থাকা মেঘেরা তারা গোনে,
আমি ক্লান্ত; তবু হাওয়ারা ভেসে চলে,
আমায় বাঁচিয়ে রাখার তরে।
মন অপেক্ষারত শেষ শীতল হাওয়ার জন্য ,
শীতল হয়ে যাওয়া, মেঘেরাও যেন আজ ক্লান্ত ।

অপেক্ষারত পাখিরা ছুটে ফেরে;
কিন্তু একফোঁটা মেঘ আলো ছারে।
উন্মুক্ত হয়ে আসা সূর্য টা চোখে লাগে;
ক্লান্ত জলের স্রতেরা খেলা করে।

আতঙ্কের পথটা ধেয়ে আসা আমি, আজ তেপান্তরের কোন ধারে;
তুমি কল্পনার চাঁদ হয়ে আজও আছ সূর্যের এই আলোর সাজঘরে।
যতদিন জ্বলব আমি, শুধুই তোমায় আলোকিত করার তরে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সেলিনা ইসলাম N/Axh3probe9 কবিতায় বানান আর আরও একটু সময় দিতে হবে...! কবি লেখা শেষ করে কয়েকবার পড়লে নিজেই অনেক ভুল ধরতে পারবেন। আরও কবিতা লিখুন সেই প্রত্যাশায় শুভকামনা রইল।
এমএআর শায়েল আপনার কবিতা পড়ে ভাল লাগল। আমার লেখা (আমাকে ভালবাসা পাপ!) গল্পটি পড়ার অনুরোধ রইল এবং মন্তব্য আশা করছি।
সৈয়দ আহমেদ হাবিব vote die gelam, kobitai comment korte bhoi lage kom buzito tai
সৃজন শারফিনুল প্রিয় জাবেদ, আরো লিখুন... অনেক শুভ কামনা আর ভোট রইলো।।
মোহাম্মদ সানাউল্লাহ্ “যতদিন জ্বলব আমি, শুধুই তোমায় আলোকিত করার তরে।”------------ চমৎকার সমাপ্তিটা বেশ ভাল লাগল ।
Hajera moni ভালো লেগেছে......ভোট রেখে গেলাম..... আমার কবিতা পড়ার দাওয়াত দিলেম
প্রিন্স ঠাকুর ভাল লাগল। শুভকামনা নিরন্তর। আমার কবিতাটি (দিগন্তের মাঝে বিন্দু) পড়ার আমন্ত্রন রইল।
গোবিন্দ বীন অপেক্ষারত পাখিরা ছুটে ফেরে; কিন্তু একফোঁটা মেঘ আলো ছারে। উন্মুক্ত হয়ে আসা সূর্য টা চোখে লাগে; ক্লান্ত জলের স্রতেরা খেলা করে।ভাল লাগল,পাতায় আমন্ত্রন রইল।

১৯ জুলাই - ২০১৪ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী