প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
ভালো হতো
পার্থিব (জুন ২০১৭)
তাপস চট্টোপাধ্যায়
১১
৩
১৪
পার্থিব কি অপার্থিব জানিনা
আকাশটা আরেকটু বড় হলে
আমার দৃষ্টির স্বল্প দৈর্ঘেও হয়তো
অনেক মেঘের আনাগোনা হতো ।
জনারণ্যে শৈশব হারিয়েছে -
এঁটো বাসনের ঢের,
কচি হাত স্বপ্নের ঘাম মোছে ।
লক্ষ কোটি মুখ অস্পষ্ট মুখোশের আড়ালে,
জনপদে রিক্সার হাতলে
শিথিল হয় যৌবনের শক্ত মুঠোটা।
ক্লান্তি গড়িয়ে পড়ে মাথা বেয়ে
ঘাড়ে,শিড়দাঁড়ায়,মজ্জায়।
ছন্দের ব্লুটুথে বিমুখ মানবতা ।
ক্লান্ত কবিতা একরাশ অন্তমিলে
ভালো হতো
আকাশটা বড় হলে।।
৩
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
১১
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
কবির সিদ্দিকী
খুব ভালো লেগেছে কবি।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৬ জুলাই, ২০১৭
রংতুলি
ভাল লাগল দাদা, সাথে ভোট রইল আর আমার পাতায় আমন্ত্রন জানাই।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ জুন, ২০১৭
মোঃ কবির হোসেন
kobitati amar kache ottonto valo legechhe. hridoy chuye gelo.
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ জুন, ২০১৭
জাফর পাঠাণ
৪
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৭ জুন, ২০১৭
জাফর পাঠাণ
গদ্যক লেখাটিতে ইচ্ছা, চিত্রকল্পনা, জীবন বাস্তবতা ও মানবিক বিষয়গুলি ফুটে উঠেছে একটি ঘোরের আড়ালে। ভালো লাগলো + ভোট । শুভাশীর্বাদ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৭ জুন, ২০১৭
ইমরানুল হক বেলাল
খুব সহজেই মন জয় করে নিল কবিতাটি । ভোট এবং মুগ্ধতা রেখে গেলাম কবি।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৫ জুন, ২০১৭
মোঃ মোখলেছুর রহমান
ভাল লেগেছে।ভোট রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১০ জুন, ২০১৭
মোঃ নুরেআলম সিদ্দিকী
অসাধারণ উপমা গুলো তোলে ধরেছেন। খুব ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা, ভোট ও আমার পাতায় আমন্ত্রণ রইলো।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৮ জুন, ২০১৭
রুহুল আমীন রাজু N/A
চমৎকার শব্দ ও ছন্দ ...বেশ লাগলো । শুভ কামনা নিরন্তর । ( আমার পাতায় আমন্ত্রণ রইল )
ভালো লেগেছে
ভালো লাগেনি
৬ জুন, ২০১৭
নাদিম ইবনে নাছির খান
চমৎকার ভাবনা,অসাধারন লেখনী,,, শুভকামনা,,, আমার পাতায় স্বাগতম
ভালো লেগেছে
ভালো লাগেনি
৫ জুন, ২০১৭
আরো মন্তব্য দেখুন (
১১
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১৭ জুন - ২০১৪
গল্প/কবিতা: ২৯ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী