বঁধূয়ার স্মৃতি

কামনা (আগষ্ট ২০১৭)

রূপক বিধৌত সাধু
  • 0
কেমনে কাটিবে দিন বঁধূয়ারে ছাড়া?
একাকি জাগিয়া থাকি নিশীথিনী সারা!
ছিলাম আমি যখন বঁধূয়ার সাথি,
কতো কথাই হইত, কতো মাতামাতি ।
পুকুর পাড়েতে কিংবা লিচু গাছ তলে,
দেখা হইত মোদের প্রত্যেহ বিকালে ।
গল্প-গোজবে হইত বেলা কতো ইতি,
ছিলনা খেয়াল ঘরে ফিরিবার প্রতি!
সুখ-দুঃখ যাতনায় লইত সে ভাগ,
তাহার আমার মাঝে ছিলনা ফারাক ।
বর্ষায় বৃষ্টির জল পড়িত যে গায়ে,
কতো কাব্যগীতি গাঁথা হইত হৃদয়ে ।
রাজহাঁস, পাতিহাঁস ভাসিত যে জলে;
সারাদিন ছুটিতাম খেলিবার ছলে ।
পরিত বঁধূয়া যবে নীলাম্বরী শাড়ি,
অভিভূত হইতাম ভাবিয়া অপ্সরি ।
আজ সে চলিছে একা আপনার দেশে,
ফিরিবেনা কভূ আর পুরনো আবেশে ।
হইবেনা আর কভূ ভালোবাসাবাসি,
মত বিনিময়, খুনসুটি, হাসাহাসি ।
কেমনে বাঁচিব আমি ভুলিয়া তাহারে,
প্রতি শিরায় শিরায় সে বিরাজ করে ।
ভুলাতো যায়না হায় বঁধূয়ার স্মৃতি,
নিশিদিন কাঁদে প্রাণ, জাগে অনুভূতি ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফেরদৌস আলম মনে হয় এর আগেও আপনার এমন একটা কবিতা পড়েছিলাম। চমৎকার! ভোট রইলো।
গোবিন্দ বীন রাজহাঁস, পাতিহাঁস ভাসিত যে জলে; সারাদিন ছুটিতাম খেলিবার ছলে । পরিত বঁধূয়া যবে নীলাম্বরী শাড়ি, অভিভূত হইতাম ভাবিয়া অপ্সরি । আজ সে চলিছে একা আপনার দেশে, ফিরিবেনা কভূ আর পুরনো আবেশে ।ভাল লাগল,ভোট রেখে গেলাম।কবিতা পড়ার আমন্ত্রন রইল।
Md. Abu bakkar siddique অসাধারণ । ছন্দে ছন্দে হাহাকার ।
মোঃ নুরেআলম সিদ্দিকী কেমনে বাঁচিব আমি ভুলিয়া তাহারে, প্রতি শিরায় শিরায় সে বিরাজ করে । ভুলাতো যায়না হায় বঁধূয়ার স্মৃতি, নিশিদিন কাঁদে প্রাণ, জাগে অনুভূতি । খুব দারুণ হয়েছে। অনেক শুভকামনা এক্স ভোট রইলো ...
আমার পাতাই আমন্ত্রণ রইলো
Md Nasir Hossain বর্ষায় বৃষ্টির জল পড়িত যে গায়ে, কতো কাব্যগীতি গাঁথা হইত হৃদয়ে । খুব সুন্দর কথামালা।

১৫ জুন - ২০১৪ গল্প/কবিতা: ২৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬