আমার যদি থাকতো ডানা প্রজাপতির মতো, উড়ে যেতাম তোমার কাছে ক্ষণে ক্ষণে কতো! তোমার কালো চুলের ওপর উড়ে বসতাম যখন, আলতো করে ছুঁয়ে দিতে আমায় তুমি তখন । তোমার নরম ছোঁয়া পেয়ে শান্ত হতো হৃদয়, চোখে চোখে কতো কথা, হতো যে বিনিময়! হেঁটে যেতে তুমি যখন গাঁয়ের পথটি ধরে, উড়তো তোমার শাড়ির অাঁচল ঝড়ের মতো করে । সেই আচলে থাকতো বাঁধা আমার হৃদয়খানি, অযুত পঙ্কিলতায় সে যে হতো কলঙ্কিনী! নানান খোয়াব দেখতে যখন তুমি ঘুমের ঘোরে, তোমার চিবুক ছুঁয়ে দিতাম এক মুহুর্তের তরে । তুমি যখন শোকাচ্ছন্ন নানা দুর্ভাবনায়, আমিও হতাম বিষাদমুখর তোমার প্রেমের মায়ায়!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।