মা তোমাকে চাই

মা (জুন ২০১৪)

dilipkumar bandyopadhyay
  • 0
  • ১০৯
তোমাকে তো অনেক খুঁজি কিন্তু পাইনা কেন আজ
জানিনা কি করছ কোথায় কি সে এমন কাজ
সন্ধে বেলা আঁধার হলে
রাত আটটা বেজে গেলে
খেলার পরে দেরি হলে
বাবার সামনে লাইন দিয়ে পাততে হত হাত
স্কেলের বাড়ি পড়ার পরে
ভুলিয়ে দিতে আদর করে
তোমার হাতের মিষ্টি পরশ করত বাজী মাত।
বড় হলাম, চাকরি পেলাম
একটা সুন্দরী বউও পেলাম
তখন অফিসের কাজের পরে
যখন আমি ফিরতাম ঘরে
খোজ নিতে পিন্টু এলি, দেরী কেনরে আজ
মাধবী যাওনা তুমি, এখানে কি আছে কাজ।
আজ মাধবী লালুর তরে
এক্কেবারে তেমনি করে
ঠিক যেমনি করতে তুমি আমার জন্যে সেদিন
কষ্টটা আমার চেপেই রাখি
তোমায় যখন খুজতে থাকি
তোমাকে কি আর আমি পাব কোনদিন ?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাহিদ হাসান ভীষণ আকুতি, ভালো লাগা রইলো ...............

২৪ এপ্রিল - ২০১৪ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী