নিজস্ব কোনো নদী ছিলো না আমার কখনো সুবর্ণগাঁয়ের জলধিপাড় ধরে বিফল সূর্যাস্তে অন্তলীন আমার অনেক উর্বশী-বিকেল আমি পাইনি জলের ছোঁয়া সফেদ জলের মিঠে আদর আপ্রাণ পরম কাঙ্ক্ষিত ডুবসাঁতার গেছে রয়ে বৃত্তের বাইরে জল জল হাহাকার করে খররোদে হৃদয় কাঠ অ্যাম্ফিত্রিতি সাক্ষী- মিথ্যে এ নয় একচুল।
কালান্তরে ক্রমাগত ছোটে চলা আমি যাইনি হারিয়ে ঊষর মনভূমে জলধি মোহনায় আজ আমি বিজয়ের শিল্পিত ভোরে আজলা ভরে ঠোঁট ছোঁয়াই অমৃতোপম জলে আজন্ম তৃষিত পান করি মুহূর্তে পুরোটা
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।