প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
নিয়তি
ঋণ (জুলাই ২০১৭)
সোহেল আহমেদ পরান
২
১
১৪০
বানাতে তোর জীবন সাঁকো
ঠাই দাঁড়িয়ে রোদে,
মাথার ঘাম পায়ে ফেলেছি
সুখ জাগানো বোধে।
বৃষ্টি ভেজা কাঁদামাখা
কতোইতো গেছে কাল!
পড়শিরা বোকা বলেছে
কেউবা দিয়েছে গাল।
তোর সাফল্যের গড়তে সিঁড়ি
বিলিয়ে আপন সুখ,
অনেক আশায় বেঁধেছিলেম
এই মন পরানের বুক।
স্বপ্ন শ্রম সে যায়নি বৃথা
তুই আজ বড়ো ম্যালা,
সাফল্য আর স্বীকৃতিতে
যেনো শৌর্য বেলা।
এখন কেবল ভুলেই গেছিস
পুরনো সেসব দিন,
জীবন যেনো স্বয়ং বড়ো
নেই কোথাও কোনো ঋণ।
১
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সেলিনা ইসলাম N/A
' এখন কেবল ভুলেই গেছিস পুরনো সেসব দিন, জীবন যেনো স্বয়ং বড়ো নেই কোথাও কোনো ঋণ।' খুব সুন্দর কবিতা। শুভকামনা নিরন্তর।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৬ জুলাই, ২০১৭
মোঃ নুরেআলম সিদ্দিকী
চমৎকার কাব্য উপস্তাপন। বেশ দারুণ লাগলো। অনেক শুভকামনাও ভোট রইলো
ভালো লেগেছে
ভালো লাগেনি
৭ জুলাই, ২০১৭
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১৮ এপ্রিল - ২০১৪
গল্প/কবিতা: ১২ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী