আধাঁরেই হারাবো

ভয় (সেপ্টেম্বর ২০২১)

গোবিন্দ বীন
  • ৬
  • 0
  • ৪২২
শেষ রাত্রির অপেক্ষায়,
যে রজনী ছোঁবে না দিনের মায়া
যে রাতের অপেক্ষায় থাকবে না ভোরের আলো,
রাতের মায়া দীর্ঘ হয়ে পরদিনের সকালটা
বিলীন হবে আঁধারের গর্ভে।
যে ঘুমে স্বপ্নেরা ভেসে বেড়াবে
আঁধারের পাখি হয়ে শেষবারের মতো
প্রিয়জনের মায়া ছুঁয়ে যাবে,
রাতের ডাহুক বলবে অলিখিত কথা
একটুখানি সুখ,বাকিটা না পাওয়ার ব্যথা,
নিশির একমুঠো ভবঘুরে জোনাকির বেশে
আমি হারাবো রাতের শেষে,
যেমন করে আঁধার ধুয়ে
সোনালি আলো যায় ছুঁয়ে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Chadniafroj আরো চেষ্টা করতে হবে তবে ভালো হয়েছে
Dipika Roy সুন্দর হয়েছে
মোঃ নুরেআলম সিদ্দিকী অনেকদিন পর আপনার লেখা পড়লাম। ভীষণ সুন্দর০
ফয়জুল মহী সুষমামণ্ডিত কথামালায় অনিন্দ্যরূপ লেখা, অপরূপ ও অনিন্দিত।

১৫ এপ্রিল - ২০১৪ গল্প/কবিতা: ৪৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী