প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
রাতের নীরবতা
আঁধার (অক্টোবর ২০১৭)
গোবিন্দ বীন
১৫
৩
৩৬
রাতের আঁধারে হেঁটে চলি নীরবে,
শোনতে পাই নিজের পায়ের আওয়াজ,
পথ এগোলেই হারিয়ে যায় পথ,
পেছনে ফিরে দেখি কুয়াশার আঁধার।
প্রকৃতির নীরবতা মনে ভয় জাগায়,
কে যেন ডাকছে আমায়,
একবার ডেকে হারিয়ে যায় কোথায়?
খোঁজে ফিরি তারে চাঁদনি আলোয় ।
জোনাকিরা আলো জ্বেলে আঁধারের মাঝে,
ঝিঁঝিঁপোকা লুকিয়ে ডাকে বারবার,
চাঁদের রুপালি আলো ছড়িয়ে চারিদিকে,
বয়ে যায় একরাশ মৃদু বাতাস ।
সারাদিনে ঘুমিয়ে থাকার পর তারারা এবার জেগে ওঠে,
আঁধার আকাশে ঘিরে থাকে তাদের রাজত্ব,
ডাহুকটা অনবরত ডেকে যায়,
বাদুড়েরা পাখা ছড়িয়ে ছুটে খাবারের সন্ধানে।
কোলাহল থেমে যায় ব্যস্ত পৃথিবীর,
দু'চোখ জুড়ে নেমে আসে ঘুম,
আযানের ধ্বনি শুনতে পাই দূর মসজিদে,
নিদ্রার মাঝে হারায় সারাদিনের ব্যস্ততা।
৩
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
১৫
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
রাকিব মাহমুদ
রাতের দৃশ্যের বর্ণনা ফুটে উঠেছে কবিতায়। শুভেচ্ছা আর ভোট রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ অক্টোবর, ২০১৭
মোহাম্মদ বাপ্পি
ভালো লাগলো। অনেক শুভকামনা,
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ অক্টোবর, ২০১৭
Md Kamrul Islam Konok
valo laglo vote o shubecha roilo
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৫ অক্টোবর, ২০১৭
জসীম উদ্দীন মুহম্মদ
আযানের ধ্বনি শুনতে পাই দূর মসজিদে, নিদ্রার মাঝে হারায় সারাদিনের ব্যস্ততা। ----- সুন্দর কবি।।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৪ অক্টোবর, ২০১৭
মোঃ মোখলেছুর রহমান
কবিতা ভাব ও শব্দের কারসাজি, যদিও ভাল লিখতে পারিনা,অন্যে লিখলে বুঝি, ভাবগত দিক থেকে ভাল হয়েছে ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৪ অক্টোবর, ২০১৭
শাহীদ
সুন্দর কবিতার জন্য অনেক শুভকামনা রইলো।ভালো থাকবেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৪ অক্টোবর, ২০১৭
পন্ডিত মাহী
ভালো লিখেছেন । কিছু জায়গায় আরো চেষ্টা প্রয়োজন । বানানের প্রতি খেয়াল রাখতে হবে ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১২ অক্টোবর, ২০১৭
জলধারা মোহনা
আঁধারের এত সুন্দর কবিতাও লেখা যায়? ভীষণ ভালো লাগলো। কেমন যেন নিস্তব্ধ মুগ্ধতা পুরোটা কবিতা জুড়ে ☺
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ অক্টোবর, ২০১৭
এই মেঘ এই রোদ্দুর
সুন্দর কবিতা। ভাল লাগল? ভোট রইল। পাচ মিনিট অপেক্ষা করতে হবে দেখছি। হাহাহা। আচ্ছা করতেছি
ভালো লেগেছে
ভালো লাগেনি
২১ ঘণ্টা আগে
খন্দকার আনিসুর রহমান জ্যোতি
ভালো প্রয়াশ ....আরও একটু যত্ন নিলো ভালো হতো...... " (শোনতে) শুনতে ( খোঁজে ফিরি ) খুঁজে ফিরি.....এগুলো দেখে নিতে হবে....গবিন্দ বাবু....
ভালো লেগেছে
ভালো লাগেনি
৯ অক্টোবর, ২০১৭
আরো মন্তব্য দেখুন (
১৫
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১৫ এপ্রিল - ২০১৪
গল্প/কবিতা: ৪৬ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী