ঐশ্বরিক অপূর্ণতা

ঐশ্বরিক (মার্চ ২০১৭)

গোবিন্দ বীন
  • ২৩৮
ঘৃণার আগুনে প্রতিনিয়তই জ্বলে পুড়ে ছারখার,
অবহেলা খুঁড়ে খুঁড়ে খাচ্ছে জীবন আমার,
রক্তের অশ্রু বয়ে চলেছে দু'চোখে,
তবুও জোটে না বেলাশেষে একমুঠো ভাত ।
মূল্যহীন সংগ্রামের মিছিলে চিৎকার করি,
কোলাহলময় পৃথিবীর ভিড়ে হারায় প্রতিবাদী কন্ঠস্বর,
লাখো সৈনিকের ভিড়ে অস্ত্রহীন যোদ্ধা হয়ে,
প্রতিনিয়তই প্রহর গুনি অস্থির নিঃশ্বাসের ।
কাঁদতে ভুলে গেছি অশ্রুরাও শুকিয়ে গেছে,
তারাও আজ বড় অসহায় বড় ক্লান্ত,
হৃদয়ের শীতলতায় আঁধার ছুঁয়ে হারাই ভাবনায়,
পথ চলার প্রতিটি ক্ষণে দুঃখ হাতছানি দিয়ে ডাকে ।
ঠিকানাহীন পথে বয়ে চলেছে জীবন,
কষ্টের কালিতে লিখে চলেছি অপূর্ণ পাতাগুলো,
বিস্বাদের রঙ মেখে একদিন থেমে যাবে স্পন্দন,
মুছে যাবে কষ্টগুলো সমাপ্তির হাত ধরে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ভূবন Good, khub valo laglo, amar kobita porar jonno amontran roilo.....
কাজী জাহাঙ্গীর0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Z বেশ লিখেছেন গোবিন্দ দা, ভোট বন্ধ তাই দেয়া হল না, তবও আমার পাতায় আসতে ভুলবেন না যেন। অনেক শুভকামনা।
মোঃ নিজাম উদ্দিন অনেক সুন্দর লিখেছেন । ভোট রেখে গেলাম হে কবি । আমার পাতায় আমন্ত্রন ।
মোঃ নুরেআলম সিদ্দিকী ফাটিয়ে দিয়েছেন দাদা। খুব ভালো লাগলো। শুভকামনা, ভোট ও আমার পাতায় আমন্ত্রিত।

১৫ এপ্রিল - ২০১৪ গল্প/কবিতা: ৪৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী