প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
প্রতীক্ষার রাত
আমার আমি (অক্টোবর ২০১৬)
গোবিন্দ বীন
৭
৩
৯
অপেক্ষার রাত আর কাটে না ।
বসে আছি চাঁদনি রাতের আলোয়,
খোলা আকাশের নিচে ।
কখন আসবে গগনের বুক চিড়ে,
এক ফালি উত্তপ্ত সূর্যটার রশ্মি ।
কোলাহলহীন পৃথিবীটাকে বড়ই শান্ত লাগে,
জোনাকিরা চমকে ওঠে ।
মাঝে মাঝে একরাশ দখিনা বাতাস বয়ে যায়,
আঁধারের মাঝে দোলখায় গাছের পাতাগুলো ।
ঝিঁ ঝিঁ পোকার ডাকে ভেঙ্গে যায় ঘুম,
তারারা জেগে ওঠে,
শুরু হয় তাদের বিচরণ মুক্ত আকাশে,
চুপি চুপি কি যেন বলে যায় ।
ল্যাম্প পোষ্টের নিয়ন আলোয়
একাকী বসে, চেয়ে রই নির্জন পথে ।
যখন শুনি পায়ের আওয়াজ উঠে দাঁড়াই,
ছুটে যাই পিছু পিছু তার খোঁজে ।
ধীরে ধীরে রাত কাটে পৃথিবীর,
কেটে যায় প্রতিক্ষার প্রহর ।
তবুও আমি আশায় বসে থাকি,
পৃথিবী জুড়ে নামবে কখন ভোর ।
৩
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কবি এবং হিমু
কবিতাটি পড়ে বেশ লাগলো
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৬ অক্টোবর, ২০১৬
নাজমুছ - ছায়াদাত ( সবুজ )
কবিতার দুটো অংশ নিয়ে দিধায় আছি -- অপেক্ষার রাত আর কাটে না । বসে আছি চাঁদনি রাতের আলোয়, খোলা আকাশের নিচে । --------------- আর ল্যাম্প পোষ্টের নিয়ন আলোয় একাকী বসে, চেয়ে রই নির্জন পথে । তাছাড়া কবিতা বরাবরের মতো ভাল লেগেছে ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৪ অক্টোবর, ২০১৬
জয় শর্মা (আকিঞ্চন)
খুব সুন্দর হয়েছে। ভোট দিয়ে গেলাম।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩ অক্টোবর, ২০১৬
এই মেঘ এই রোদ্দুর
সুন্দর হয়েছে দাদা । আমার পাতায় আমন্ত্রণ ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ অক্টোবর, ২০১৬
কেতকী
প্রতীক্ষার অবসান হোক। কবিতায় ভোট রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ অক্টোবর, ২০১৬
শাহ আজিজ
মানুষের আশার শেষ নেই , নেই শেষ প্রতীক্ষার , ভাল্লাগ্লো ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ অক্টোবর, ২০১৬
কাজী জাহাঙ্গীর0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Z
ভালো লিখেছেন দাদা, অনেক শুভ কামনা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩০ সেপ্টেম্বর, ২০১৬
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১৫ এপ্রিল - ২০১৪
গল্প/কবিতা: ৪৬ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী