চারটি ভাই-বোনের কথা শোনাই শোনো,
মিছে কথা নয় সে নয়,
আজকে ভেবে অবাক লাগে, এমন কেন হয় রে হয়!
জন্ম তাদের হয়নি জেন, একই মায়ের কোলে,
কিন্তু তাদের ছোট্টবেলা একই দোলায় দোলে.
মা নিয়ে নেই বাছাবাছি, যাকে যখন পায়-
জড়িয়ে তাকেই চারটি শিশু, সুখে দিন কাটায়.
একই সাথে খাওয়া দাওয়া, একই সাথে খেলা,
পুকুর ঘাটে ছিপ ডুবিয়ে, কাটে দুপুরবেলা.
ধীরে ধীরে বড় হয়ে বই-পত্রের ফাঁকে,
সময় পেলেই ভাইরা ছোটে, বোনেরা যখনই ডাকে.
ভাইফোটার দিন কাটতো, সব থেকে মজায়,
সারা বছর দিন যে গোনা, ওই দিনটির আশায়.
ফোটা দিয়ে কপালেতে, ভাইয়ের আয়ু চেয়ে,
জলগ্রহন করে বোনেরা, মিষ্টি মুখে দিয়ে.
কর্মজীবন শুরু হল, বয়েস বাড়ার সাথে,
কাজের চাপে দেখা করার সময় নেইক' হাতে.
ছিটকে গেল কে যে কোথায়, রইল মধুর স্মৃতি,
স্মৃতি নিয়ে কাটুক না দিন, গল্পে টানি ইতি.
২০ মার্চ - ২০১৪
গল্প/কবিতা:
৩ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬