বসন্তের একটা ভোরে উত্তুরের শীতল হাওয়ায় তালদীঘির জল হালকা ঢেউয়ে দোলে ঘুম ভেঙ্গে গেছে অনেক্ষন আগে ফাঁকা ঘাটের পাশে দাঁড়িয়ে চেয়ে আছি অপলকভাবে ছেড়ে আসা তোর সেই কালো টিপ
শিশিরে ভিজে গেছে আলতো করে হাত দিয়ে মুছে দিয়ে তার ভেজা ভাব মনে হল, তোর নরম গায়ে হাত বুলালাম
কুয়াশা কেটে কেটে বসন্তের গায়িকা কোকিল উড়ে এসে পলাশ গাছে বসে আর ডাকতে শুরু করে তার সেরা সুরে আর আমার মনটা গভীর থেকে গভীরতায় পৌছায় তোর অজান্তেই তোর সাথে দেখা হয়ে যায় কুয়াশা ভেজা বসন্তের বারান্দায় . . . .
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।