অলৌকিক ভিখারি

প্রত্যয় (অক্টোবর ২০১৪)

দেবল নস্কর
  • ৬
  • ২
  • ২৮১
একটা এবড়ো খেবড়ো রাস্তার ধার ঘেঁষে
দাঁড়িয়ে রয়েছে
অদ্ভূত এক ভিখারী |
তার একটামাত্র চোখ, একটাই মোটে হাত
সেই চোখটাতে দৃষ্টিও নেই
অথচ সে যেন সমগ্রভাবে দেখতে পাচ্ছে
পৃথিবীর সবকিছু |

পৃথিবীকে দেখতে দেখতে
মাঝে মাঝে আকাশের দিকে তার
হাতটা বাড়িয়ে দিয়ে বলছে- আলো দাও |

ভিখারীটির পরনে শুধু
গলিত রোদ্দুরের কৌপীন
বেহিসাবি গায়ে উত্তরীয় তার
কাল্পনিক দুটি বাহু

কিন্তু কীভাবে সে সবকিছু দেখছে এবং
কার কাছে, কেন চাইছে, নিজেই জানে না
তবুও চাইছে, কারন-
আলোর ভিতরে আরেকটা আলো যে থাকে
সেটুকু সে ঠিকই বুঝেছে |
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
F.I. JEWEL N/A # দারুন ভাবনার অনেক সুন্দর কবিতা ।।
এই মেঘ এই রোদ্দুর অনেক সুন্দর লেখা। ভাল লাগল। আমার পাতায় দাওয়াত।
biplobi biplob সুন্দর কবিতা
জিয়াউল হক বাংলা শব্দের উপর কবির যথেষ্ট দখল আছে বলে মনে হয় । এমনি তে সুন্দর হয়েছে ।

১১ মার্চ - ২০১৪ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“অক্টোবর ২০১৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী