জীবন খাতা

ভয় (সেপ্টেম্বর ২০২২)

Arshad Hossain
  • ২
  • 0
  • ৩৭৬
অনেক সময় কেটে গেছে জীবনের শেষ পথ
কি পেলাম কি না পেলাম মেলাই তার হিসাব
ফাঁকি কতটুকু দিয়েছি কাকে, করেছি অবজ্ঞা
জীবনের খাতা খুলে দেখি পুণ্যের ঘর ফাঁকা।
খাতা দেখে আতকে উঠি মনে লাগে ভয়
কি নিয়ে আমি যাব কবর, দাড়াবো হাশরে
মীযানের পাল্লা কোন দিকে যাবে, আমলনামা কোন হাতে
জান্নাত আমি পাব নাকি পরিনতি হবে জাহান্নামে।
সন্তান-সন্ততি কেমন হলো দোয়া কি দিবে আমায়
অবসরে আমার খোজ কি নিবে
নাকি কাটাবে বিলাসিতায়।
অনেকেই দেখি গড়েছে সম্পদ বিবেক খুইয়ে দিয়ে
আমি কিছু পারিনি করতে সঠিক পথে থাকতে গিয়ে
এখন আমি চলতে গিয়ে খাচ্ছি হোচট তার
অবহেলা আর বঞ্চনা কি তাই পাব জীবন ভর।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জয় শর্মা (আকিঞ্চন) সুন্দর উপস্থাপন। তবে কবি মনে হয় চন্দ্রবিন্দু ব্যবহারে অনিচ্ছুক অথবা কিছু জায়গায় ছুটে গিয়েছে। মীমাংসা করে নিবেন। ❤️
ফয়জুল মহী অনন্য সুন্দর উপস্থাপন প্রিয়।
ভালো লাগেনি ১ সেপ্টেম্বর, ২০২২

০৬ মার্চ - ২০১৪ গল্প/কবিতা: ৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী