প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
কল্পলোক
দিগন্ত (মার্চ ২০১৫)
শহীদুল্লাহ ত্রিশালী
৭
0
১৭৩
পৃথিবী সৃষ্টি করেছেন স্রষ্টা আপন প্রেমে বিচিত্র উপাদানে,
অপরূপা পৃথিবীর রূপের ছোয়ায় জাগে প্রেম মানব মনে.
বিচিত্র সংসারে বড় বিচিত্র মানুষের মন,
মুহুর্তের মধ্যে করে আসে বিশ্ব ভ্রমন.
ভাবনার সাগরে ভাসে দিগন্তের পানে তাকিয়ে,
মনের অজান্তে স্মৃতির গভীরে যায় হারিয়ে.
দিগন্তে আকাশ ঘুমায় মাটির বুকে,
অনন্ত প্রেম আর অনুপম সুখে.
সুখ-দুঃখ,প্রেম-বিরহে গড়া মানব জীবন,
প্রেমের আবেগে দূর দিগন্তে হারায় খেয়ালী মন.
নীল আকাশের বুকে সাদা মেঘের দল ভেসে বেড়ায়,
অজানা আকর্ষণে বাধন হারা মেঘ দিগন্তে নিজেকে হারায়.
দিগন্তে পাহাড় নীরবে নিথর দেহে আছে দাড়িয়ে,
যেন তার শত জনমের প্রেম গেছে হারিয়ে.
দিগন্তে রবির উদয়,সোনালী আলোয় পৃথিবী হাসে,
দিগন্তে হারায় ক্লান্ত রবি পৃথিবী আধারে ভাসে.
দিগন্তে তাকিয়ে থাকি হারানো স্মৃতিরা আকড়ে ধরে,
আমি একা হয়ে যাই হাজার মানুষের ভীড়ে,
কখনো নেচে ওঠে মন হারানো পুলকে.
প্রিয়া এসে যখন আলিঙ্গন করে কল্পলোকে.
০
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এমএআর শায়েল
আপনার জন্য শুভ কামনা রইল এবং সেই সাথে আমার লেখা গল্প (আমাকে ভালবাসা পাপ!) পড়ার অনুরোধ রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ মার্চ, ২০১৫
সুস্মিতা তানো
সুন্দর ....
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ মার্চ, ২০১৫
মোহাম্মদ সানাউল্লাহ্
সুন্দর ! ছন্দময়, চমৎকার কবিতা ! বেশ ভাল লাগল ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৯ মার্চ, ২০১৫
প্রিন্স ঠাকুর
ভাল লাগল। শুভকামনা নিরন্তর। আমার কবিতাটি (দিগন্তের মাঝে বিন্দু) পড়ার আমন্ত্রন রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৮ মার্চ, ২০১৫
গোবিন্দ বীন
আমি একা হয়ে যাই হাজার মানুষের ভীড়ে, কখনো নেচে ওঠে মন হারানো পুলকে. প্রিয়া এসে যখন আলিঙ্গন করে কল্পলোকে.। ভাল লাগল,পাতায় আমন্ত্রন রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১ দিন আগে
রুহুল আমীন রাজু N/A
সন্দর কবিতা ...ভালো লাগলো .(আমার পাতায় 'কালো চাদ' গল্পটি পড়ার আমন্ত্রণ রইলো )
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩ দিন আগে
শেখ শরফুদ্দীন মীম
ভালো লিখেছেন। শুভকামনা এবং ভোট রইল। সময় করে আমার কবিতাটি পড়বেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩ দিন আগে
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১৯ ফেব্রুয়ারী - ২০১৪
গল্প/কবিতা: ১০ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী