আমরা প্রতিদিনই জ্ঞানগর্ভ সুরে শুনি : সুপ্রভ একুশের চেতনার কথা, স্বাধীনতার কথা দেশরত্না র কথা, আইনের কথা দেশপ্রেমের কথা, মানুষে মানুষে ভালোবাসার কথা
অথচ দেশের কর্ণধারগণ কর্ণমাঝে তুলো দিয়ে আইন গড়ি, আইন ভাঙ্গি মিছে ভালোবাসা-দেশপ্রেমের অভিনয় করি একুশের চেতনার বিপরীত মের“তে অবস্থান করি স্বাধীনতা-দেশরত্না- দেশপ্রেমের জন্যে ভাবি না ধর্মাধিকারী
কাঁদে ভুখা-নাঙ্গা নিগৃহীত পানসে মানুষের দল কাঁদে নির্যাতিত লাঞ্ছিত বঞ্চিত সখিনারা- কালে কালে অন্যায় অত্যাচার হাসে খিলখিল করে হাসে বিবেকশূন্য আততায়ী শেয়ার মার্কেটে ধ্বস নামায় মাথায় বাজ পড়ে হাজার হাজার প্রবঞ্চিত মানুষের কোন ঘুমে আচ্ছন্ন হে দেশের কর্ণধার?
জনগণ যে দেশে নির্ঘুম রাত কাটায় সেদেশের ভুখা-বঞ্চিত মানুষ অবশেষে কোনো আইন মানে না ভাঙতে চায় শৃক্সখল-বন্ধন চিরদিনের যতো জেগে ওঠে ওরা ঘুমন্ত— আগ্নেয়গিরির মতো
বিষ্ফোরণ ঘটায় অসাম্য চারদিকে দিকবিদিক তখন আপনার চিরনিদ্রা টুটে যাবে হে শাসক সময় থাকতে তাই খুঁজে নিন সচেতন সুন্দর পথ বেছে নিন সত্যিকারের একুশের চেতনা-ঊষসী তবেই শান্তিময় পৃথিবী, ছন্দোবদ্ধ হবে দেশবাসী।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
অঙ্কুর হাসান
আপনার লেখনীতে অনিয়ম আর শোষনের প্রতি যে ধিক্কার , আবার নতুন করে জেগে ওঠার যে আহবান একই সাথে ফুটে উঠেছে তা একুশের চেতনাকে যেন শতগুণ বাড়িয়ে দিল। অসাধারণ । অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কাব্য আমাদের উপহারের জন্য ।
মনির মুকুল
প্রতিটা কথা চরম সত্য। এটাই ঘটছে, দেখছি মেনেও নিচ্ছি। সাধারণ জনগণের না মেনে নিয়ে উপায় কী? বিষয়বস্তুর দিক দিয়ে আমার একটু ভিন্ন দৃষ্টিভঙ্গী আছে। সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত। অন্য কারো সাথে নাও মিলতে পারে। আমার মতে একুশের চেতনা নিয়ে এগিয়ে গেলে বাংলা ভাষার অমর্যাদা, বাংলা চর্চায় অনিহা এবং বাংলা বলায় বা লেখায় হেয়ালীপনার বিষয়গুলো তুলে ধরলেই ভালো হয়। অর্থাৎ যেগুলো ভাষাকেন্দ্রিক। (দিকবিদিক = দিগ্বিদিক)
ধন্যবাদ মনির মুকুল ভাই। সংযুক্ত শব্দ দিলে গল্পকবিতার কনভার্টজনিত কারণে উল্টাপাল্টা হয়ে যায়। তাই শব্দটার নিচে হসন্ত দেইনি ইচ্ছে করেই। আমার কাছে অভিধান সব সময়ই থাকে। বলা যায়, আমি নিজেই একটা অভিধান। কারণ পত্রিকার সম্পাদনা লাইনে কাজ করতে গিয়ে সারাদিনই অভিধানের ওপর নজর রাখতে হয়। আপনার গঠনমূলক আলোচনার জন্যে আপনাকে অভিনন্দন। শুভ কামনা রইলো।
ওবাইদুল হক
বিষ্ফোরণ ঘটায় অসাম্য চারদিকে দিকবিদিক
তখন আপনার চিরনিদ্রা টুটে যাবে হে শাসক
সময় থাকতে তাই খুঁজে নিন সচেতন সুন্দর পথ
বেছে নিন সত্যিকারের একুশের চেতনা-ঊষসী
তবেই শান্তিময় পৃথিবী, ছন্দোবদ্ধ হবে দেশবাসী
আসলে আমরা যখন বিভেকের কাছে আবদ্ধ থাকি তখন শোষনকে সহজেই মনে নিতে পারিনা । অসাধারন ভাবনা । মিজান ।
আমাকে একজন ডাক্তার এই পরামর্শ দিয়েছেন। মাঝে মাঝে ব্যস্ততাকে ফাঁকি দিতে হবে। একদম কাজকর্ম ফেলে নিজের ইচ্ছেমতো ঘুরতে হবে, মন যা চায় তা খেতে হবে। আমি সেটি পালন করি।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।