স্বপ্নের রঙিন ক্যারাভানে পৃথিবীর সব পথ ঘুরে কুয়াশা-শাড়ির ভাঁজ খুলে বৃষ্টি-পূর্ণিমায় হঠাৎ করে অন্ধস্রোতে জানা-শোনা, ভালোলাগা, ভালোবাসা যেনো পৃথিবীর অন্ধকার অন্তে চির-ঊষার প্রত্যাশা।
হাজার বছর হৃদয়ের পথচলা- তবুও পথশেষে অনন্ত সঙ্গীত স্বর্ণালী সুমাত্রার দ্বীপ ঘুরে পায়নি ব্যস্ততম আলোর সৈকত জাফরান, মেহেদীর দ্বীপে তুমি আর আমি- বর্ষণমুখর দিন বন্দর থেকে বন্দরে ক্লান্ত পথচলা- তবুও আকাশ সূর্যবিহীন।
একদিন অগণিত তারকার পশরা নিয়ে যে আকাশ মেলেছিলো হৃদয় তিমিরের বুকে আয়োজন স্বপ্নের রং; ভালোবাসা নেই- শুধু হারানোর ভয়।
আমার প্রেম-বিরহকাতর মন আজ পড়ে আছে নিভু নিভু সূর্যের হেয়ালিভরা অাঁধারে তবুও আত্মার কালশিটে সুবর্ণ বিকেলে- বর্ষণমুখর সন্ধায়- ভরা পূর্ণিমার রাতে- মনে পড়ে তারে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Muhammad Fazlul Amin Shohag
আমার প্রেম-বিরহকাতর মন আজ পড়ে আছে নিভু নিভু সূর্যের হেয়ালিভরা অাঁধারে
তবুও আত্মার কালশিটে সুবর্ণ বিকেলে- বর্ষণমুখর সন্ধায়- ভরা পূর্ণিমার রাতে- মনে পড়ে তারে।অসাধারন কবিতা লেখার জন্য অনেক ধন্যবাদ। প্রছন্দের তালিকায় রাখলাম। ভোট পেলেন।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।