আপনার জন্য, প্রিয় আম্মা
- মনোয়ার মোকাররম
---------------------------
[পৃথিবীর স্নিগ্ধতম কবিতা – আমার মায়ের মুখ
অনন্তজীবন সে আমার শ্রেষ্ঠ কবিতা হয়ে থাকুক]
আপনার জন্য একটা কবিতা
লিখতে বসেছি অনেকবার, প্রিয় আম্মা
কতকিছু নিয়েই তো লিখেছি, লিখছি
আপনার জন্য সাজাইনি শব্দমালা
অথচ যতবারই সন্ধান করেছি গুছানো কিছু শব্দমালার
আমার কলমের ডগায় উঠে আসে বারবার
আপনার প্রিয় স্নিগ্ধ মুখখানি
যেমন মাঘের পেয়াজকলির ডগায় ঝুলে থাকে
একটি স্নিগ্ধ শিশিরের ফোটা।
আপনাকে ধারন করতে পারে
তেমন শব্দ তো আমার কাছে নেই, আম্মা
বরং পৃথিবীর তাবৎ স্নিগ্ধতা আর শুদ্ধতা ধারন করে
আপনি নিজেই একটি ধ্রুপদি কবিতা হয়ে আছেন
পৃথিবীর স্নিগ্ধতম কবিতা – আমার মায়ের মুখ
অনন্তজীবন সে আমার শ্রেষ্ঠ কবিতা হয়ে থাকুক।
© মনোয়ার মোকাররম