মন যমুনায় ঢেউ থাকেনা, কেবল কালো জল

জাহাঙ্গীর অরুণ
১৯ আগষ্ট,২০১৪

মন যমুনায় ঢেউ থাকেনা, কেবল কালো জল
ছোট্ট একটা ডিঙ্গা থাকে, ধরে দু'জন কেবল।

থাকে পাগল বাতাস, সাথে বৃষ্টি অঝর ঝরঝর
মন যমুনার পাড়ে থাকে কেবল একটি ছোট্ট ঘর।
আর কোথাও কেউ নেই, নেই কোন কোলাহল।

মনে থামেনা বাদল, কমেনা মেঘলা আঁধার মায়া
পিপাশিত মনে পড়ে আরেক পিপাশিতের ছায়া।
ঢেউ নেই তবু দুই মনে খুব বাড়ে বাঁধ ভাঙ্গা ঢল।
১৯/৮/২০১৪ , ঢাকা।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু চমৎকার অনুভুতির কথামালা। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

ফেব্রুয়ারী ২০২৬ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i