তবে আরো দশজনে বেসে আসো ভালো আগে

জাহাঙ্গীর অরুণ
০৩ জুন,২০১৪

আমিও বলি
ভালবাসার কথা, শ্রদ্ধার কথা বলি
নারী, শিশু ও সর্বসাধারণে।
আমিই প্রথম না
তবু আমি তাদেরই দলে
যারা গেছেন বলে ভালবাসার কথা,
যারা গেছেন বলে
তোমাতে আমাতে তাহাতে
কোন প্রভেদ নেই।
এক একটি পেশার মানুষ
দেহের এক একটি অাঙ্গের মত।
এবার বিবেচ্য তোমার
কারে কোথায় করবে অবহেলা।
আমাকে বাসবে ভালো?
তবে আরো দশজনে বেসে আসো ভালো আগে।
৩/৬/২০১৪, ঢাকা।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু মূল্যবান কথামালা উপহার দিয়েছেন। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

জানুয়ারী ২০২৬ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i