বেয়ারা গান পোষ মানেনা কণ্ঠে কিছুতেই

জাহাঙ্গীর অরুণ
২০ আগষ্ট,২০১৩

বেয়ারা গান পোষ মানেনা কণ্ঠে কিছুতেই
সুরের খেয়াল রাখি তো কথাই দেখি নেই।
জীবন নাকি হয়না সফল আপোড়া হৃদয়ে
না না না বলো না কোন সে উপায়ে
পুড়লো হৃদয়, দোষ কারো নয়
যে পড়ে সে জানে প্রেম এমনি এমনি হয়।
এখন কণ্ঠ আমার রোধ হয়ে যায় শুধু
আলেয়ার মত সুর জাগে মনে মরুভূমি ধূধূ।
স্বভাব সুরে স্বরে আসে গান
কিসের নিয়ম যখন গেয়ে ওঠে প্রাণ
বেয়ারা গানই বন্ধু এখন আমার
কে জানে এরই মধ্যে দু'একটি হয়ত পছন্দ তার।
২০/৮/২০১৩, ঢাকা

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

ফেব্রুয়ারী ২০২৬ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i