মন জানে, মন কি চায়

জাহাঙ্গীর অরুণ
১৩ আগষ্ট,২০১৩

মন জানে, মন কি চায়
মুখ জানে, সব যায়না বলা
মন ও মুখের দেয়ালই হয়ত সভ্যতা

দেয়ালের পর দেয়াল দিয়ে সভ্য হই
ভদ্র হই
হই বিনয়ী।
দেয়াল টপকে মনটা যদি বাইরে আসে
মনটা যেমন এমন রূপেই সামনে দাড়ায়
অভদ্র সে, অসভ্য সে
একটু কি তবু প্রশ্রয় দিবে মুচকি হেসে, পাগল বলে?
১৩/৮/২০১৩, ঢাকা

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

এপ্রিল ২০২৬ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i