পৃথিবীর বয়স হয়েছে অনেক

জাহাঙ্গীর অরুণ
২০ ফেব্রুয়ারী,২০১৩

পৃথিবীর বয়স হয়েছে অনেক
তবু সন্তানেরা তাঁর
এখনো মূর্খ আছি।
এখনো দলে দলে যাই
ভন্ডের ভক্ত হয়ে,
এখনো ঝড়ে মরে বক
আর ক্রেডিট গোউজ টু...

আর কত দিন গেলে
আলো পড়বে এসে
তুমি দেখবে, সে দেখবে
আমিও দেখবো
কাঁচ আর হীরা।
২০-২-১৩, ঢাকা

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

এপ্রিল ২০২৬ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i