সংক্ষিপ্ত সংলাপ -৫

জাহাঙ্গীর অরুণ
১০ জানুয়ারী,২০১৩

: এখানে কোথায়!

: কোথাওনা

: আড়াল করছো?

: করেছি কখনো?

: হাহ্ ! সরাটা জীবন

: (চুপ)

: শরীরের এ কী হাল!

: ভাল আছি

: সে তুমি সর্বদাই থাকো

: (চুপ)

: আর কত অবহেলা নিজের প্রতি!

: (চুপ)

: বাবা?

: দশ বছর হলো

: মা?

: গত বছর

: হাহ্. তোমার পথ সুগম হলো

: (চুপ)

: পিঠ ব্যাথাটা সেরেছে?

: হুমম

: কখনো পাড়না, তবু কেন মিথ্যা বলো!

: (চুপ)

: কপাল কেটেছে কিভাবে?

: অন্যমনষ্কে

: (দীর্ঘশ্বাস)

: কোন ঠিকানা আছে?

: না

: জানতাম

: আমার চেয়ে বেশী ভালো কেউ বেসেছে?

`: না

: তবু আমাকেই এত কষ্ট দিচ্ছো?

: (চুপ)

: আমাকে দরকার নেই, নিজেকেতো ভালোবাসে!

: (চুপ)

: এরচেয়ে বেশী কিছু চেয়েছিলাম?

: যাই?

: যাও, এই একটা কাজেই তুমি সফল

: ভালো থোকো

: নিজেকে যেমন রাখবে, আমি তেমনই থাকবো

: যাই তাহলে?

: যেওনা বল্লেকি থাকবে?

: (চুপ)

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

ফেব্রুয়ারী ২০২৬ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i