কেন অত সাবধানী হও

জাহাঙ্গীর অরুণ
০৯ জানুয়ারী,২০১৩

কেন অত সাবধানী হও
ভদ্রতার বিভব রেখে,
একটু নাহয় সুবাস দিলে
ওড়নাখানার ছোঁয়া মেখে।
ঝড়া বকুল তুলতে গিয়ে
একটু নাহয় ঝুকলে শেষে,
কেন অত সাবধানী হও
কি'বা বুঝাও মুচকি হেসে?
কথায় কতই দেয়াল দিলে
মেপে মেপে সীমারেখা,
কোন কথার যে ফুটলো কুসুম
সে কুসুম আর হয়না দেখা।
একটুখানি অসাবধানে
একটুখানি বেহিসাবে
একটু নহয় বলেই দিলে
একটু নাহয় ছুঁয়েই দিলে।
৯-১-১৩, ঢাকা

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

ফেব্রুয়ারী ২০২৬ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i