ইচ্ছে

নৈশতরী
০১ এপ্রিল,২০১৭

মৃত্যু ছুঁয়ে যাবার সময়  

তখন যেন মধ্যরাতের একটু আলোয়

এ বিদীর্ণ শরীর

সকল চক্ষুর আড়ালে থাকে !

বিশ্বাস কর

তখন হয়ত হাতপা মোড়ানো নখ

আঁচড় কাটবে প্রাণে বাঁচতে

খুব বিশ্রী দেখাবে আমাকে !

 

বিষের নদীর সাথে স্রোত  

যাবে বয়ে যেখান থেকে এসেছে

আমি তখনও দণ্ডিত হব

এ বিষের জ্বালায় !

 

ওগো অনাকাঙ্খিত শেষ মুহূর্ত আমার

অপেক্ষায় রত রোগে জর্জরিত

এ চোখে এ শরীরে

তুমি নেমে এসো

নিঃসীম অন্ধকারে সকল চক্ষুর আড়ালে!

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

ফেব্রুয়ারী ২০২৬ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i