কবিতা হবে না প্রশ্ন হবে অথবা ... হবে !

নৈশতরী
১১ ডিসেম্বর,২০১২

আমি আসলে কে ?
এই হাত গুলো, পা গুলো,
এই যে আমি আমার সমস্ত শরীর, চোখ, মুখ ।
এগুলো কার?
আমি আসলেই কে?
আজ এতদিন এত বছর পরে হটাত!
সত্যি সত্যি প্রচণ্ড জানতে ইচ্ছে করছে-
কি হবে আমার পরিচয়? কি হবে আমার নাম?

রাতের হিশেব নেই
কবে থেকে নেভা শুরু করেছে সে!
কিন্তু আমি’ত আঁধারের রাতও না,
লোকে এই সেই নাম ধরে ডাকে
কেউ কেউ যুক্তি দিয়ে বোঝায়-
আমি নাকী-শালা মানুষের বাচ্চা মানুষ !

ঠিক আছে মেনে নিলাম-
মেনে নিলাম- আমি মানুষ, আমি মানুষ, আমি মানুষ ।
তবে আমাকে বলতে হবে!
মানুষ- কি নিজের আপন বোনকে নিয়ে
হাত ধরে ঘর ছেড়ে পালাতে পারে?!
মানুষ- কি নিজের মা’এর সাথে জেনা করতে পারে?!
যদি পারে তো আমি মানুষ না!
সত্যি বলছি আমার অন্য কোন নাম আছে !!!

আমি স্থির একদম স্থির বলছি-
আমার মাথাও ঠিক আছে, যা বলছি সব বুঝেই বলছি !
তার মানে আমি পাগলও না...
তবে কি নাম হবে আমার? কি হবে পরিচয়?

___নৈশতরী উমাইর,
05-12-2012 দুপুর ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

ফেব্রুয়ারী ২০২৬ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i