২৪ অক্টোবর,২০১৩

 যে পথে চলে উপর তলা,যে পথে নাই ছোট ছোট ঘাসের দলা

সে পথে চলেছ হয়ে অন্ধ তারা ; সে পথ শুনে রাখো কাঁটায় ভরা

সে পথে লক করা আলোর সভা

সে পথে কাঁদায় ক্ষণিক প্রভা

তবু আমি, এতো কী কম দামি

চোখ তুলে তাকাও একবার; দেখো আমি বার বার

এক হাতে মাটি, আরেক হাতে গাছ, পাথর, বাটি

আমার মনের অলিগলি, একটু হলেও বলি

সেখানে আধেক আমি, আধেক তুমি !

ক্ষণিকের কিছু ভুল, হোক না ঘাসফুল

আবার পথ চলি , নিরালায় কথা বলি

হাতে রাখি হাত, আসুক লাজ রাঙা প্রভাত !  

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

ফেব্রুয়ারী ২০২৬ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i