১৪ মার্চ,২০১৩

নিশপিশ হাতের আঙুলের ডগায়

মেদহীন চতুর্দশী চাঁদ

খাবারের লোভে লেজ কামড়া কামড়ি করছে

কিছু শিক্ষিত কুকুর

শ্রাব্য অশ্রাব্য খিস্তি খেউর

বৃস্টির জলের তোড়ে ভেসে যাওয়া নর্দমার শালীন (!)বিেষাদগার

আপনি জন্ম নেওয়া কীট গুলো হায়

অনায়স ভেসে যায়

আকণ্ঠ তৃষ্ণায় চাটে পাট কড়ির আঙুল

পাচক রস আরও বাড়িয়ে দেয় ক্ষুধার জ্বালা

অস্থির নাড়ী ভুঁড়ি পুড়ে মরে ঈর্ষার দহনে

জীবন্ত ভিসুভিয়াস ফিরে আসে

পাকস্থলীর নীড়ে !

পলায়নপর ভীত হরিণীর মত

লেজ গুঁটিয়ে পালায় ক্ষুধা আর তৃষ্ণা

বেমালুম ভুলে যায় আলসার

যদিও ক্ষত গুলো

আসলে হাস্যকর ক্যান্সার !!!

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
F.I. JEWEL N/A # সুন্দর উপমায় দারুন বর্ননা । বেশ ভাল একটি কবিতা । কবিকে ধন্যবাদ ।।
জসীম উদ্দীন মুহম্মদ অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জুয়েল ভাই । ভাল থাকুন সব সময় ।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

ফেব্রুয়ারী ২০২৬ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i