১৬ জানুয়ারী,২০১৩

ভাবনারা আসে মহা উল্লাসে
শব্দেরাও বাজায় ঢোল
বাক্যেরা রোজকার মত আজও চায় টোল
কবিতারা আসে, কবিতারা যায়
অবলার মত ফিরে ফিরে চায়
অথচ শঙ্খ চিল আজও উড়ে
বলাকারা ঐ সুদূরে
লক্ষ্মী পেঁচার টেরা চোখে
কবিতারা আজও স্বপ্ন দেখে
সরোবরে যায় দেখা নীলপদ্ম
ডাহুক ডেকে যায় অনিমেষ
সুন্দরের পসরা সাজায় সর্ষে ক্ষেত
শিমুল কৃষ্ণচূড়াকে জানায় চ্যালেঞ্জ
কবিতাও পথ হাঁটে পথের পরে
বেদনার নীল রঙ অঝোরে ঝরে
ভয়ের কপোত কপোতী মেলে ডানা
পথের মাঝেই পথ
কবিতার আপেল চোখ ছানাবড়া ।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নৈশতরী বেশ ভালো লাগলো জসিম ভাই !
সানোয়ার রাসেল ভাবনারা আসে মহা উল্লাস শব্দেরাও বাজায় ঢোল বাক্যেরা রোজকার মত আজও চায় টোল। বাহ, চমৎকার, খুব ভালো লেগেছে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

ফেব্রুয়ারী ২০২৬ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i