কুকুর ও মুগুর

জালাল উদ্দিন মুহম্মদ
১৯ অক্টোবর,২০১৭

 

দলে দলে কুকুর আসে, ঘেউ ঘেউ
কখনোবা নাক খাঁড়া করে খাবারের ঘ্রাণ
খেয়ে নেবে দু’চারিটি রুটি, গুটিকয় চুনোপুঁটি
কেঁড়ে নেবে অনাথের দুধের বাটি; অতঃপর
চোখ বেড়িয়ে আসে কোটর থেকে
রাস্তায় প্রদর্শিত হয় কামলীলা
কুকুরী প্রসব করে একপাল নেড়ি …
ঘেউ ঘেউ বেড়ে যায় , বেড়ে যায় জলাতঙ্ক
সাত রাস্তার মোড়ে দাঁড়ায় কুত্তারা
দাঁড়ায় গলিমুখে, কখনোবা কপিশপে
বসে বসে গাল চাটে, নোখ কুটে
একদল হেঁটে যায় হাটে, মোড়ায় বসে চুল কাটে
কেউবা গানে গানে স্লোগানে রামনাম
রামদা তেঁতে উঠে ডানবাম …………

সুবোধ বাবুরা অবোধের মতো ঘুম যায় বেঘোরে
ওরা জানে না , কুকুর তাড়ানো যায় লাটি আর মুগুরে !

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

ফেব্রুয়ারী ২০২৬ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i