অফিস নামতা

Dr. Zayed Bin Zakir (Shawon)
১৩ ফেব্রুয়ারী,২০১২

দুই এক্কে দুই
এখন একটু শুই!


দুই দুগুনে চার,
ঘুমে চোখ ভার।


তিন দুগুনে ছয়,
মনে লাগে ভয়!


চার দুগুনে আট,
নিজেই যেন লাট!


পাঁচ দুগুনে দশ,
কখন যাবে বস?


ছয় দুগুনে বারো,
ফাইল ছুঁড়ে মারো।


সাত দুগুনে চৌদ্দ,
বসটা বোকার হদ্দ।


আট দুগুনে ষোল,
উপরি কত হল?


নয় দুগুনে আঠার,
ঘুষ চাই আমারও।


দশ দুগুনে বিশ,
এই হল অফিস।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

এপ্রিল ২০২৬ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i