কুহেলিকা

মিলন বনিক
০৫ সেপ্টেম্বর,২০১২

জীবনের লক্ষ্যহীন পদযাত্রা
স্ফীত হাস্যে ঘুড়ে বেড়ানো
পৃথিবীর নাট্যমঞ্চে।
তৃষিত বেদনার অজস্র অভিলাষ
খড় খুঠো হয়ে, যায় ভেসে বন্যায়,
বন থেকে বনান্তে।
সেখানে সুখ নেই, আছে দুঃখ - আছে বেদনা
সুন্দর মুখশ্রীর আড়ালে লুকানো
ঘৃণ্য এক সভ্যতা।
পেছনের পাতা উল্টালে দৃষ্টি ঝলসায়,
সুখের পদচিহ্ন আছে আঁকা, প্রতি পাতায়।
কুহেলিকায় জড়িয়েছিল এক ব্যর্থ প্রয়াস
অতঃপর খুঁজে পেলাম এক নির্মম সত্যতা।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নৈশতরী অনবদ্য দাদা অনবদ্য !!
Lutful Bari Panna হয়ত ব্যক্তিগত অভিজ্ঞতা- তবু একজন জীবনমুখী গল্পকারের জীবনপাঠ পেলাম কবিতাটিতে..
মিলন বনিক পান্না ভাই..এই প্রথম ব্লগে লিখা..আপনার প্রথম মন্তব্য...খুব ভালো লাগছে...
ভালো লাগেনি ৬ সেপ্টেম্বর, ২০১২

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

জানুয়ারী ২০২৬ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i