বিশ্বকবি

swapon
০৬ আগষ্ট,২০২১
( কবির মহাপ্রয়াণ দিবসে কবির প্রতি শ্রদ্ধা ) বিশ্বকবির প্রয়াণ দিবসে পড়ে তোমায় মনে, তোমার কথা ভেবে বিরলে ফেলে জল জনে জনে। কাব্যে-গানে সারা বিশ্বে ছড়িয়ে রয়েছো তুমি, তোমায় পেয়ে বিশ্বজগৎ পুষ্পিত পূণ্য ভূমি। তোমার অসীম অবদান বিশ্বে দিয়েছে আলো, তোমার মন্ত্রে বলিয়ান হয়ে ঘুচেছে যত কালো। তোমার পদাংক অনুসরণে হতে চেয়েছি কবি, সারা বাংলার কবিতায় দেখি তোমারই মুখচ্ছবি। বাংলা আর বিশ্ববাসী তোমায় রাখবে মনে, তোমার পূণ্যে হৃদয়মন্দির হাসবে ক্ষণে ক্ষণে। -স্বপন রোজারিও (মাইকেল), ঢাকা, ৬ আগষ্ট, ২০২১
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

এপ্রিল ২০২৬ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i